রবিবার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


হুমায়ূন আহমেদের গল্পে ফরহাদ হোসেনের নির্মানে ডালাসে দুইদিন ব্যপী নাটকের মঞ্চায়ন
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম  (ভিজিট : ৩৬)
হুমায়ুন আহমেদ এর গল্প নিয়ে এবারের নতুন মঞ্চ নাটক নির্মান করছেন কথা সাহিত্যিক-নির্মাতা ফরহাদ হোসেন। যুক্তরাষ্ট্রের ডালাসে ২ দিন ব্যাপী এই নাটক মঞ্চায়িত হবে।

‘জ্বীন কফিল’ মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে রহস্য, ভয়, মানসিক টানাপোড়েন ও ফ্ল্যাশব্যাকের জটিল নির্মাণ এক ভিন্নধর্মী আবহ তৈরি করেছে। মিসির আলি সিরিজের এই গল্পে দেখা যায়, গ্রামের এক নারী নিজের জীবনের অদ্ভুত ঘটনাকে ‘জ্বীনের আছর’ বলে বিশ্বাস করলেও রহস্যের অনুসন্ধানে এগিয়ে আসেন মিসির আলি।

এমনই গল্পে নাট্যরূপ ও নির্মান করেছেন ফরহাদ হোসেন। যুক্তরাষ্ট্রে আসার পরও তিনি হুমায়ূনকে ঘিরে বিভিন সাংস্কৃতিক আয়োজন করেছেন। এর আগে ১৯৭১ ও ‘ঘটনা সামান্য’-র মতো নাটকও নির্দেশনা দিয়েছেন তিনি। হুমায়ূনের প্রতি ভালোবাসা এবং ভিন্নধর্মী সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহ থেকেই ‘জ্বীন কফিল’-কে মঞ্চে আনার পরিকল্পনা শুরু হয়।

নাটকটি প্রসঙ্গে ফরহাদ হোসেন বলেন, ‘প্রথমদিকে অনেকে বলেছিলেন এই গল্প স্টেজের জন্য উপযোগী নয়। কিন্তু দলীয় সদস্যদের উৎসাহ থেকেই শেষ পর্যন্ত শুরু হয় নাট্যরূপের কাজ। এটা মূলত অডিও-ভিডিও, লাইটস ও লাইভ অভিনয়ের সমন্বয়। এই নাটকের মাধ্যমে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হবেন দর্শক। হুমায়ূন আহমেদের গল্প শুনলেই মানুষের মধ্যে এক ধরনের আবেগ কাজ করে। আমরা চেষ্টা করেছি সেই গল্পটিকে ভিন্নভাবে মঞ্চে উপস্থাপন করতে। দর্শক যেন মনে না করেন তারা শুধু বই পড়ছেন এটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য।’

উল্লেখ্য, প্রথমে মনজুর চৌধুরী রাজীব গল্পটির নাট্যরূপ তৈরি করেন। পরে সেটিকে নিজে পুনর্গঠন করেন ফরহাদ হোসেন। ফ্ল্যাশব্যাক, দৃশ্যান্তর ও নাটকীয়তার নানা পরিবর্তনের মধ্য দিয়ে স্ক্রিপ্টটির মোট ১৭টি সংস্করণ তৈরি করা হয়।

প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও প্রায় ২৪ জন শিল্পী নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন। আবার কেউ মাত্র একটি সংলাপ নিয়েও সমান আন্তরিকতায় যুক্ত রয়েছেন। এই কমিটমেন্টকেই দলটির সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন পরিচালক।

এছাড়া মেহের আফরোজ শাওন এবং হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠ সহকারী পরিচালক জুয়েল রানা স্ক্রিপ্ট পড়ে মতামত দিয়েছেন। একই সঙ্গে নাটকটির জন্য আনুষ্ঠানিক অনুমতিও নিয়েছে দলটি।

সংগীত পরিচালনায় যুক্ত হয়েছেন মাকসুদ জামিল মিন্টু, যিনি হুমায়ূন আহমেদের অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন।

ডালাসে নতুন নাট্যদল হিসেবে ‘রংমঞ্চ’-এর এটি হবে প্রথম বড় আয়োজন। আয়োজকরা জানান,‘ দুই দিনে প্রায় ৭০০ দর্শকের জন্য দুটি প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। প্রথম প্রদর্শনী হবে আগামী ২০ জুন সন্ধ্যা ৭টায় এবং দ্বিতীয় শো ২১ জুন সন্ধ্যা ৬টায়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]