শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


ফিলিস্তিনিদের উৎসর্গ করে গাইলেন পিংক ফ্লয়েডের গায়ক রজার ওয়াটার্স
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:৫৩ পিএম  (ভিজিট : ৯)

ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের সহপ্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী রজার ওয়াটার্স। তিনি ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে কিংবদন্তি গান ‘কমফোর্টেবলি নাম্ব’ এর নতুন সংস্করণ প্রকাশ করেছেন। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ফিলিস্তিনি-আমেরিকান শিল্পী মোনা মিয়ারি।

বুধবার প্রকাশিত গানটির মিউজিক ভিডিও ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাদাকালো ভিডিওটিতে যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপ, বাস্তুচ্যুত মানুষের জীবনসংগ্রাম এবং প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার গল্প তুলে ধরা হয়েছে।

গানের শুরুতে মূল সংস্করণের কিছু অংশ পরিবেশন করেন রজার ওয়াটার্স। এরপর আরবি ভাষায় যোগ দেন মোনা মিয়ারি। তিনি যুদ্ধ, হারিয়ে যাওয়া ঘরবাড়ি এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

গানটির এক পর্যায়ে ওয়াটার্স বলেন, ফিলিস্তিনিদের কান্না ও বেদনার প্রতিধ্বনি তিনি নিউইয়র্ক থেকেও অনুভব করেন। অন্যদিকে মিয়ারি আশার বার্তা দিয়ে গেয়ে ওঠেন, ‘আমাদের আলো অন্ধকার ভেদ করবে, আমরা নতুন ভোরের প্রতিশ্রুতি।’

গানের শেষ অংশে দুই শিল্পী একসঙ্গে সমান অধিকার ও মানবিক মর্যাদার পক্ষে কণ্ঠ তোলেন এবং ঘোষণা করেন, তারা কখনও ‘কমফোর্টেবলি নাম্ব’ হয়ে থাকবেন না।

রজার ওয়াটার্স দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের অধিকারের পক্ষে সোচ্চার। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তার রাজনৈতিক অবস্থান ও বক্তব্য প্রায়ই আলোচনায় আসে। নতুন এই গানেও সেই অবস্থানেরই প্রতিফলন দেখা গেছে।

গত ১২ জুন গানটি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়। পরে এর মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]