সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:

তেজগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৯)
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

আজ রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও-গুলশান লিংক রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অনুষ্ঠিত এ কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার পরপর কয়েকশ নেতাকর্মী তেজগাঁও লিংকরোডে জড়ো হয়ে মিছিল শুরু করে।

এ মিছিল থেকে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে একটি মিছিল হয়েছে। তবে কারা মিছিল করেছে, তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’

এর আগে শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় অভিযান চালিয়ে সংগঠনটির ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। 

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]