বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

রাত সাড়ে ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৭)
ব্যবসা-বাণিজ্যের স্বার্থে রাত সাড়ে ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। 

আজ বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে সমিতির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানান।

এ সময় দোকান মালিক সমিতির নেতারা বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কারণে খুচরা ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। এতে ব্যবসায়ী, কর্মচারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় কমে গেছে। অনেক ব্যবসায়ী কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন।

এ জন্য ব্যবসার স্বাভাবিক গতি বজায় রাখতে রাত সাড়ে ৯টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখার দাবি তুলেন তারা। এ সময় বিদ্যুৎ খরচ অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকারও করেন নেতারা।

দোকান মালিকরা বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব মার্কেটকে ধাপে ধাপে সৌরশক্তির আওতায় আনা হবে। 

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]