বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ!
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ৬)
২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৮ রানে নেই ৭ উইকেট। বাংলাদেশি বোলারদের তোপে রীতিমত ধুঁকছে অস্ট্রেলিয়া। বাংলাদেশও পাচ্ছে জয়ের সুবাস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩০.৪ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান। জিততে হলে ১৯.২ ওভারে আরও ১৪৭ রান করতে হবে অজিদের। রান তুলতে হবে সাড়ে সাতের ওপর।

মিরপুরে ২৮৬ রান ডিফেন্ড করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু শর্টের উইকেট উপড়ে ফেলেছেন তাসকিন আহমেদ। ফলে রানের খাতায় কিছু যোগ হওয়ার আগেই উইকেট হারিয়েছে অজিরা।

পরের ওভারে আরও এক উইকেট। এবার মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ মার্নাস লাবুশেন (১)। আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিউ নিয়ে জেতে বাংলাদেশ। ফলে ২ রানে ২ উইকে হারায় সফরকারী দল।

এরপর অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন জশ ইংলিশ। নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হন তিনি। রানার গতিতে ব্যাট পেতে দিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন ইংলিশ (১৯)। ৫১ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার।

মোসাদ্দেক হোসেন দীর্ঘ ৪ বছর পর দলে ফিরেছেন। খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। এরপর বল হাতে নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছেন এই অলরাউন্ডার।

মোসাদ্দেকের ঘূর্ণি বুঝতে না পেরে বোল্ড হন অস্ট্রেলিয়ার সেট ব্যাটার কপার কনোলি (৩৫)। একশর আগে (৯১ রানে) ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর নাহিদ রানার গতিতে পরাস্ত হন অস্ট্রেলিয়ার আরও এক ব্যাটার। ফিফটি হাতছাড়া করেন অ্যালেক্স ক্যারে (৪৭)। এবারও পেসে ভড়কে দিন রানা। ক্যারে ব্যাট ছুইয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক লিটন দাসকে।

এর আগে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান করেছে বাংলাদেশ।

সর্বোচ্চ ৮৬ রান করেন দীর্ঘ ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন। এছাড়া শান্ত করেন ৬৭ রান আর তানজিদ তামিমের ব্যাট থেকে আসে ৫৪ রান। তাসকিন আহমেদ শেষ দিকে খেলেন ১৫ বলে ২০ রানের ইনিংস। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]