রবিবার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বিচ্ছেদের ঘোষণা দিলেন অভিনেত্রী মৌনি রায়
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১:৫১ এএম  (ভিজিট : ১১৭)
দীর্ঘ চার বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অভিনেত্রী মৌনি রায় ও তার স্বামী, ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চললেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

মৌনি ও সুরজ জানিয়েছেন, তারা নিজেদের ব্যক্তিগত কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে একে অপরের প্রতি সম্মান ও বন্ধুত্ব বজায় থাকবে বলে জানিয়েছেন তারা। গত কয়েক দিন ধরেই এই দম্পতিকে নিয়ে ইন্টারনেটে নানা জল্পনা চলছিল। যখন দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌনি ও সুরজ একে অপরকে আনফলো করেছেন, তখনই ভক্তদের মনে সন্দেহের সৃষ্টি হয়।

সম্প্রতি মৌনির ঘনিষ্ঠ বান্ধবী দিশা পাটানিও সুরজকে আনফলো করার পর এই বিচ্ছেদের খবরটি আরো জোরালো হয়। এর আগে মৌনি সংবাদমাধ্যমের কাছে বিনীত অনুরোধ করেছিলেন যেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মিথ্যা খবর ছড়ানো না হয়। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় জাঁকজমকপূর্ণভাবে বাঙালি ও মালায়ালি রীতিতে এই দম্পতির বিয়ে হয়েছিল।

মৌনি রায় বর্তমানে তার অভিনয় ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সাম্প্রতিক সময়ে ‘সালাকার’ এবং ‘দ্য ভূতনি’-র মতো চলচ্চিত্রে তাকে দেখা গেছে। এখন ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে তিনি সবার কাছ থেকে গোপনীয়তা ও সম্মান বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

সূত্র : গালফ নিউজ 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]