বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুরের বাজিতখিলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্টাফ কোয়ার্টার এখন মাদক সেবনের নিরাপদ আস্তানা
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : )
শেরপুর সদর উপজেলার অন্তর্গত বাজিতখিলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার এখন মাদক সেবনের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ৮০ দশকের গোড়ার দিকে তৎকালীন সরকার বাজিতখিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারনকে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য এটি নির্মাণ করে। তখন থেকেই এই কেন্দ্রের কর্তব্যরত উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ও অন্যান্য কর্মচারীরা কোয়ার্টার এ অবস্থান করে রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করতো। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি এখন ভগ্নপ্রায় দশায় পরিত্যক্ত অবস্থায় মাদক সেবম ও অনৈতিক কাজের আখড়ায় পরিনত হয়েছে। ফলে বাজিতখিলা ও সুলতাপুরসহ আশেপাশের এলাকার উঠতি বয়সের যুবকেরা মাদক সেবনের নিরাপদ কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে এ স্টাফ কোয়ার্টার টি কে।

সরেজমিনে দেখা যায় ভবনটির বিভিন্ন কক্ষে মাদক সেবনের সময় ব্যবহৃত সরঞ্জামের উচ্ছিষ্টাংশ স্তুপাকারে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাতে সহজেই অনুমেয় কি পরিমাণ মাদক এখানে সেবন করা হয়। 

স্থানীয় বাসিন্দা, ফখরুল ইসলাম লিচু বলেন, এটি এখন মাদকের নিরাপদ কারখানা। শুনেছি উঠতি বয়সের তরুণ পোলাপান ওই বিল্ডিং এ নিয়মিত মাদক খায়। এছাড়া এখানে বিভিন্ন অসামাজিক কার্যকলাপও হয়। প্রশাসনের কাছে আমাদের দাবি এটি দ্রুত সংস্কার বা নির্মাণ করা হোক। " 

আরেক বাসিন্দা শিবলু মিয়া বলেন, এখানে আগে ডাক্তার থাকতো। এখন কোয়ার্টারে ডাক্তার থাকে না। আমাদের খুব সমস্যা হয়। মহিলাদের ব্যথা বা অন্য কোন রোগে আমাদের সদর হাসপাতালে যেতে হয়। 

বাজিতখিলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বরত উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সামিদুল ইসলাম বলেন, "এই কেন্দ্রের স্টাফ কোয়ার্টারটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে এটি বসবাসের উপযোগী না। এছাড়া এখানে কোন বাউন্ডারি ওয়াল নাই। ফলে পরিত্যক্ত ভবনে স্থানীয় উঠতি বয়সের তরুণরা মাদক সেবন করে এবং শুনেছি রাতে অসামাজিক কার্যকলাপও হয়। এখন এটি পুননির্মাণ করা হলে আমরা এখানে অবস্থান করে সেবা দিতে পারতাম। ফলে স্থানীয় মানুষ জন উপকৃত হত। " 

এবিষয়ে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম এর সাথে কথা বললে তিনি বলেন," বাজিতখিলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কোয়ার্টার পুননির্মাণের জন্য লিখিত ভাবে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে স্টাফ কোয়ার্টার টি নতুন করে নির্মাণ সহ নিরাপত্তা দেওয়াল ও তৈরী করা হবে। আর এটি নির্মিত হলে সেখানে মাদক সেবনের ঘটনা বন্ধ হয়ে যাবে। "








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]