প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:১২ পিএম
(ভিজিট : ৬৯)
ফরিদপুরের সালথা বাজারে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীর ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সালথা বাজারের পুরুরা রোডে পাটের গুদামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডে ব্যবসায়ী নজরুল ইসলামের ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সালথা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল জলিল জানান, সালথা বাজারের পাটের গুদামে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় ব্যবসায়ী নজরুল ইসলামের আনুমানিক ২৫ লাখ টাকা পাট ও অন্য পণ্য পুড়ে যায়। তবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।