সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ভোলায় চাল নিয়ে অনিয়ম নেই বললেন সুবিধাভোগী হতদরিদ্ররা
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম  (ভিজিট : ২৮৬)
চরফ্যাশনের চর মানিকা ইউনিয়নে ঈদ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠলেও অনিয়ম নেই বলে জানান সুবিধাভোগী হতদরিদ্ররা। 

গত মঙ্গলবার ( ১৭ মার্চ) চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে ঈদ ভিজিএফের চাল বিতরণে মানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম,ট্যাগ অফিসারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে   হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে ঈদ ভিজিএফের চাল বিতরণ করেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি  সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করে বলেছেন ঈদ ভিজিএফের চাল কম দেওয়া হয়েছে।  

তবে সরেজমিন কথা বলে জানাযায়, ঈদ ভিজিএফ চালের উপকারভোগী ষাটোর্ধ বিবি হাজেরা বেগম,মরিয়ম ও সুলতানা বেগম বলেন, চর মানিকা ইউনিয়নে দীর্ঘদিন চাল পাইনি কিন্তু এবারের ঈদে চেয়ারম্যান আমাদের ৩ জনকে একত্রে ৩০কেজি চালের বস্তা তুলে দেন। আমরা ভাগ করে ১০কেজি করে চাল নিয়েছি। 

অসহায় বৃদ্ধা সেলিনা বেগম, বিবি আছিয়া ও হেনা বেগম বলেন, চেয়ারম্যান ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে আমাদের চাল বিতরণ করেছেন আমরা ১০ কেজি করে চাল পেয়েছি। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইয়ামিন বলেন, হতদরিদ্র ১৫২৫জন সুবিধাভোগীর অনুকূলে ৫০৮ বস্তা চাল জন প্রতি ১০কেজি করে  বিতরণ করা হয়েছে। ইউনিয়নটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম বলেন, স্থানীয় কিছু লোকদের সুবিধা না দেয়ায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য ছড়িয়েছে। আমি ৩টি করে স্লিপের বিপরিতে ১বস্তা করে চাল বিতরণ করেছি।  হতদরিদ্র সুবিধা ভোগীদের প্রতিজনের ১০ কেজি চাল নিশ্চিত করেছি। এখনো অল্প কছু চাল রয়েছে যার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ট্যাগ অফিসার কৃষি উপ-সহকারী কর্মকর্তা অসীম চন্দ্র বলেন,আমি নিজে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করেছি হতদরিদ্রদের ঈদ ভিজিএফ নিয়ে কোনোরকম অনিয়ম হয়নি। 

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন বলেন, বিষয়টি শুনেছি, তদন্ত করে অনিয়ম পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]