বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


একটি দলের নারী কর্মীরা তালিমের নামে আমাদের মা বোনদেরকে শপথ করিয়ে নিজেদের দলে ভোট নিতে চায়: নূরুল ইসলাম নয়ন
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫৯ পিএম   (ভিজিট : )
ভোলা-৪ আসনের (চরফ্যাশন ও মনপুরা) বিএনপি'র ধানেরশীষের দলীয় সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, একটি রাজনৈতিক দলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে  ভোটারদের বিকাশ নাম্বার সংগ্রহ করে ভোট কিনতে চায়। এবং দলটির নারী কর্মীরা তালিমের নামে আমাদের মা বোনদেরকে কুরআন হাতে দিয়ে শপথ করিয়ে নিজেদের দলে ভোট নিতে চায়। এদের ধোকাবাজির ব্যাপারে আমাদের মা বোনেরা সতর্ক থাকবেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি সরকারের সময় নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসহায়দের সহায়তা দেওয়া হবে। নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে  স্বাস্থ্য কার্ড, কৃষকদেরকে জন্য কৃষি কার্ড দেওয়া হবে।

শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিয়ে বেকারত্ব দূর করতে পদক্ষেপ নেওয়া হবে। সোমবার (২৬ জানুয়ারি) বিকালে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের মুন্সীর হাট বাজার সংলগ্ন মাঠে ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণায় বিশাল নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। 

নূরুল ইসলাম নয়ন আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনাদের ভোটে  সংসদ সদস্য নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে।

সালিশের নামে যারা গ্রামের অসহায় লোকজনকে হয়রানি করেন তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চরফ্যাশনের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসাসহ  শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, ইভটিজার,মাদক কারবারি, চাঁদবাজদের তালিকা করে আমাকে দিবেন। আমি এদেরকে পুলিশে দেবো।  নারী সমাবেশে তিনি  ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য তাকে সুযোগ দেয়ার অনুরোধ জানান এবং অন্যান্যদের কাছে ধানের শীষে ভোট  চাওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন।

সমাবেশে সুশৃঙ্খল ভাবে কয়েক হাজার নারী ভোটার অংশ গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির  উপজেলা নেতৃবৃন্দ এবং নীল কমল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]