মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ফরিদপুরের সালথায় ভোটের গাড়ির প্রচারণা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৩৩ পিএম  (ভিজিট : ৩১০)
‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগান নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌঁছে দিতে ফরিদপুরের সালথায় প্রচারণায় ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায়  সালথার বাইপাস সড়কের 'আই লাভ সালথা' চত্তরে ‘ভোটের গাড়ি’ এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। 

শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ ডিজিটাল ডিসপ্লেতে ভোটারদের জন্য নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। 

এছাড়াও মতামত বাক্সে সাধারণ মানুষের লিখিত বক্তব্য ও গণস্বাক্ষর গ্রহণ করা হয়।  

এ সময় প্রদর্শনী অনুষ্ঠানে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও ভোটাররা উপস্থিত ছিলেন। 









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]