মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


চরফ্যাশন দুলারহাটে যৌথবাহিনীর ফুট পেট্রোল এবং অস্থায়ী চেকপোস্ট স্থাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম  (ভিজিট : ১২৩)
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলার চরফ্যাশন দুলারহাট থানাধীন এলাকাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

নৌবাহিনী এবং দুলারহাট থানা পুলিশ এর সমন্বয়ে ফুট পেট্রোল এবং অস্থায়ী চেকপোস্ট স্থাপনের উদ্দেশ্যে ‎‎লেঃ কমান্ডার সৈয়দ মোস্তফা আমনুন আহমেদ, (ই), বিএন এর নেতৃত্বে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা থেকে শুরু করে দুলারহাট থানার আওতাভুক্ত দুলারহাট বাজার, বাজারের উত্তর মাথা ও নায়েবের মোর এলাকায় এ যৌথ টহল পরিচালনা করা হয়।

টহল শেষে নৌবাহিনী ও পুলিশের যৌথ টহল দল বাজারের নায়েবের মোরে অবস্থান নিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালায়। এবং অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]