বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ময়মনসিংহ-১১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ- ৫
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : )
এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি থাকায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের মনোনয়ন বাতিল করেছেন  জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে দাখিল করা ছয়টি মনোনয়নের মধ্যে বাকি পাঁচটি বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। যাচাই শেষে স্বতন্ত্র প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলমের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, জামায়াতের প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলু, এনসিপির প্রার্থী ডা. জাহেদুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা কামাল ও গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ এর প্রার্থী বৈধতা ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, ময়মনসিংহ-১১ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে পাঁচজনের মনোনয়ন বৈধ পাওয়া গেছে। এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি থাকায় একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]