মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করল জাপা
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২:১৪ পিএম  (ভিজিট : ২১৯)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ বুধবার দলের প্রেসসচিব শৌর্য দীপ্ত সূর্য গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যান বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শৌর্য দীপ্ত সূর্য বলেন, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নির্দেশক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক থাকায় আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]