শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


হলফনামায় যত টাকার সম্পদ দেখালেন সারজিস আলম
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৯ পিএম  (ভিজিট : ৯৪)
আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

হলফনামার তথ্যে উঠে এসেছে- তার নামে কোনো বাড়ি, গাড়ি বা ভবন নেই। হাতে নগদ রয়েছে সাড়ে তিন লাখ টাকারও কম।

হলফনামা অনুযায়ী, সারজিস আলমের হাতে নগদ অর্থ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ ১ লাখ টাকা। তার নামে ১৬ দশমিক ৫০ শতক কৃষিজমি রয়েছে, যা তিনি দান হিসেবে পেয়েছেন। জমিটি অর্জনের সময় মূল্য ছিল মাত্র ৭ হাজার ৫০০ টাকা, তবে বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। ব্যবসা থেকে বছরে তার আয় দেখানো হয়েছে ৯ লাখ টাকা।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রির কথা উল্লেখ করেছেন।

হলফনামায় আরো উল্লেখ করা হয়, সারজিস আলমের নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারে তালিকাভুক্ত শেয়ার নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৭৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্যও ৭৫ হাজার টাকা।

তার কোনো আগ্নেয়াস্ত্র নেই। এ ছাড়া হলফনামা অনুযায়ী, তার মালিকানায় কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা ভবন নেই।
২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা। আয়কর নথি অনুযায়ী, তার মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এর বিপরীতে তিনি আয়কর পরিশোধ করেছেন ৫২ হাজার ৫০০ টাকা। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]