মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


রকমারি
বিশ্ব শিশু দিবস ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে “আমরা কুড়ি”-এর বর্ণাঢ্য আয়োজন
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৬:৪৫ পিএম   (ভিজিট : ২১১)

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন “আমরা কুড়ি” এর উদ্যোগে ১১ অক্টোবর জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, কন্যা শিশুদের পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম কামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদৌল্লা চৌধুরী, সাবেক সভাপতি, জাসদ কেন্দ্রীয় কমিটি। এরফানুল হক নাহিদ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা। ডা. শাহিন রেজা চৌধুরী, অধ্যাপক ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা ও জাতীয় পিঠা উৎসব পরিষদের  সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম।

আরো বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন, মহাসচিব ফেরদৌস আরা বন্যা ও শিশু বক্তা সৈয়দা তাহিয়া আন নূর। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কারার ইশরাক মৌমিতা।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শিশুদের মধ্য থেকে প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্টানে আমরা কুঁড়ি এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- প্রকৌশলী মো. শফিকুল ইসলাম – সাহিত্য, কাউছার বেগম – শিক্ষা বিস্তারে, বিউটি সমাদ্দার ও জাহাঙ্গীর কিরন- সাংবাদিক, উম্মে কুলসুম খান-নারী উদ্যোক্তা,শাকিল মোহাম্মদ দীপন-সংগীত পরিচালক ও গিটারিস্ট, এস আই সুমন ও রোকেয়া আবছার কন্ঠ শিল্পী, বৃষ্টি রানী পাল-আদর্শ মা,দিপ্ত পাল ও দিশামনি পাল – এ প্রজন্মের নৃত্য পরিচালক। তাছাড়াও পুষ্পাঞ্জলি নৃত্যকলা কেন্দ্র, সাভার ও দোয়েল সংগীত একাডেমি, ধামরাই কে সাংস্কৃতিক চর্চ্চায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নির্বাচিত শিশু-কিশোরদের পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এছাড়া উপস্থিত অতিথিদের সম্মানে স্মারক তুলে দেওয়া হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com