সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বনানীর সড়ক অবরোধ করলো প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৫:৪০ পিএম  (ভিজিট : ২০৩)
বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাতকৃত অর্থ পুনরুদ্ধার এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে অবরোধ করলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, এ পর্যন্ত পরিচালনা বোর্ডের একজন সদস্য প্রায় ১৬৭ কোটি এবং আরেকজন প্রায় ৬০ কোটি টাকা আত্মসাত করেছে। গণমাধ্যমকে এক শিক্ষার্থী বলেন, আমাদের কাছ থেকে তো বিভিন্ন সময় বিভিন্ন ফি বাবদ অনেক টাকা নিয়েছেই। সরকার থেকেও অনেক টাকা দেয়া হয়েছে আমাদের নতুন ক্যাম্পাস তৈরির জন্যে। তবে সব টাকাই নিজেরা খেয়েছে। আমাদের জন্যে কিছুই করেনি।

এ ছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলে এখনো নিচ্ছে না। দুইটা ডিপার্টমেন্ট একটি ডিসেম্বরের মধ্যে ওখানে শিফট করার কথা, কিন্তু এখন তিনশ ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে বোর্ড অব ট্রাস্টি। প্রতিমাসে বোর্ড অব ট্রাস্টি তার গাড়ির খরচ বাবদ ৬৫ হাজার টাকা নেন যা শিক্ষার্থীদেরই টাকা। দীর্ঘদিন ধরে সিনিয়ররা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এ লড়াই সংগ্রাম করে গেছেন, কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি। গণমাধ্যমকে তারা আরও জানান, গত ৩১ ডিসেম্বর আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে নিয়ে যাওয়ার কথা, কিন্তু এ বিষয়ে কোন পদক্ষেপই গ্রহণ করা হয়নি। আমাদের টাকা নিয়ে তারা ছিনিমিনি খেলছে। জেলা শিক্ষা অফিসের ৮১৬ কোটি টাকার মামলা আছে, তার হিসাব আমাদের দিতে হবে। গত ২৮ অক্টোবর আমরা তাদের বলেছিলাম এসব কিছুর হিসাব আমাদেরকে দিতে। কিন্তু তারা এ বিষয়ে কোন উত্তর দিতে পারে নি। একমাত্র উপায় হিসেবে বোর্ড ট্রাস্টির অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এর আগে গতকালও শিক্ষার্থীরা বনানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিল। তাদের অভিযোগ- বিশ্ববিদ্যালয়টির কয়েকজন বোর্ড অব ট্রাস্টি টাকা আত্মসাৎ করেছেন।

এদিকে শনিবার (২১ ডিসেম্বর) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বেসরকারি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শুভময় দত্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান বরাবর এ পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের বর্তমান সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আযহারুল ইসলাম গ্রহণ করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]