রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


নির্বাচনের দিন বন্ধ থাকবে ব্যাংক
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৭:২৫ পিএম  (ভিজিট : ১৯৪)
আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ওইদিন দেশের সব তফসিলি ব্যাংকও বন্ধ থাকবে।

রোববার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এই তথ্য জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ ডিসেম্বরের প্রজ্ঞাপন মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলি ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
এ সংক্রান্ত নির্দেশনা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]