রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


রোববার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৪ পিএম  (ভিজিট : ৩৪১)

আগামীকাল রোববার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বন্ধ থাকবে লেনদেন। এদিন লেনদেন হবে না পুঁজিবাজারেও। তবে আর্থিক হিসাব ক্লোজিংয়ের জন্য সব ব্যাংকের প্রধান কার্যালয় খোলা থাকবে।

শনিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতি বছর ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। ওইদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না। শেয়ারবাজারের লেনদেন যেহেতু ব্যাংকের ওপর নির্ভরশীল এজন্য এদিন লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারেও।







আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]