বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ডলার
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৭:০৫ পিএম  (ভিজিট : ২৩৮)
ডিসেম্বরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৬ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি মাসের ২২ দিনের হিসাবে দৈনিক রেমিট্যান্স আসছে ৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ৮৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৭ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার এবং নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি মার্কিন ডলার।

এর আগে, ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। এছাড়া ২০২১-২০২২ অর্থবছরে এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল, যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]