রবিবার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


সিলেটে আঞ্চলিক মতবিনিময় সভায় বক্তারা
দুর্নীতি প্রতিরোধে একটি জাতীয়ভিত্তিক প্ল্যাটফর্ম প্রয়োজন
প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৫:৩৪ পিএম  (ভিজিট : ৩২১)
দুর্নীতিগ্রস্ত প্রশাসন এবং রাজনৈতিক প্রভাবের কারণে উদ্যোক্তারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। দেশকে বাসযোগ্য করতে হলে এখনই দুর্নীতি বন্ধ হওয়া দরকার। একটি কার্যকর জাতীয়ভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে এই পরিস্থিতির উন্নতি হতে পারে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক আঞ্চলিক মতবিনিময় সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উদ্যোক্তারা এসব কথা বলেন। ব্যবসার ক্ষেত্রে উদ্যোক্তাদের প্রতিনিয়ত সম্মুখীন হওয়া দুর্নীতি এবং এই দুর্নীতি প্রতিরোধে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ (সিআইপিই)- এর সহায়তায় আয়োজিত এই মতবিনিমিয় সভাটি গতকাল শনিবার স্টার প্যাসিফিক হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিলেটের বিভাগের বিভিন্ন পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। আলোচনায় আরো উপস্থিত ছিলেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, প্রোগ্রাম ডিরেক্টর সুবীর দাস এবং গবেষনা সহযোগী আব্দুল্লাহ আল জাফরী। 
আলোচনায় অংশ নেওয়া একজন উদ্যোক্তা বলেন, একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করতে প্রথমেই কমপক্ষে ১২ ধরনের অনুমতি পত্রের প্রয়োজন পড়ে। এ ধরনের পত্র গ্রহণের ক্ষেত্রে সরকারী অফিসগুলোতে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতার দরুন প্রথমেই একজন ব্যবসায়ী নিরুৎসাহী হয় উঠেন। দুর্নীতির মাত্রা তুলে ধরতে গিয়ে উদ্যোক্তারা বলেন, এমনও নজির আছে যে সরকারী ট্যাক্স অফিসাররা টার্গেট নিয়ে আসেন যে পরবর্তী ৩ মাসে তিনি এই নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করবেন। কোভিডকালিন সময়ে বহু নারী উদ্যাোক্তা উঠে এসেছে যাদের সহযোগিতায় সরকার বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করলেও তা মধ্যপন্থী কিছু গ্র“পের প্রভাবে সঠিক হাতে যাচ্ছেনা। সমসায়ীক বন্যার কথা তুলে ধরে অনেকে বলেন, বন্যার কারনে সৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতে সরকার বা সংগঠনগুলো থেকে খুব একটা সহায়তা পাওয়া যায় নি। নিজেদের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে বক্তারা বলেন, বিভিন্ন ধরনের ব্যবসায়ীক সংগঠনগুলো চাইলেই দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে পারে কিন্তু রাজনীতিকরনের ফলে এসকল সংগঠনের ভুমিকা প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে। কোনো ধরনের দুর্নীতি বা ব্যবসায়ীদের সমস্যার কথা বলতে গেলেই অনেকে মনে করেন এটি সরকার বিরোধী কাজ, যার ফলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাচ্ছেনা। এমনকি অনেক ক্ষেত্রে দুর্নীতিগ্রস্থ সরকারী কর্মকর্তাদের বিশেষ করে কর-কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলতে গনমাধ্যমগুলোও কথা বলার সাহস করেন না, কারন এসকল গণমাধ্যম কোন না কোন ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়।
আলোচনায় অংশ নেয়া উদ্যোক্তারা ব্রিটিশ আমলে প্রণীত দুর্নীতি প্রতিরোধী আইনগুলো সংশোধনের সুপারশি করেন। অনেকে আরো বলেন, ভ্যাট ও ট্যাক্স নির্ধারনে সরকারকে বাংলাদেশের ব্যবসায়ের প্রেক্ষাপট বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া উচিত। তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রনীত ‘তথ্য অধিকারের আইনের’ মাধ্যমে ব্যবসায়ীরা তার প্রয়োজনীয় তথ্যের জন্য আবেদন করতে পারেন বলে উপস্থিত একজন বক্তা সুপারশি করেন। দূর্নীতি প্রতিরোধে ব্যবসায়ীক একটি প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, এসকল সংগঠনের নেতা নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই নিশ্চিত করতে হবে যে তিনি নিজে দুর্নীতিমুক্ত। পাশাপাশি এসকল সংগঠনগুলোকে রাজনীতির প্রভাবমুক্ত করতে না পারলে এর প্রধান যে উদ্দেশ্য তা বাস্তবায়ন করা কখনই সম্ভব না।   









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]