শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


আগৈলঝাড়ায় ঢাকাবাসী চেঙ্গুটিয়া কল্যাণ সমিতি ও চেঙ্গুটিয়া কবি নজরুল স্মৃতি সংঘের উদ্যোগে
শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৬:০৭ পিএম  (ভিজিট : ৩২৪)
বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
ঢাকাবাসী চেঙ্গুটিয়া কল্যাণ সমিতি ও চেঙ্গুটিয়া কবি নজরুল স্মৃতি সংঘের আয়োজনে শুক্রবার সকালে চেঙ্গুটিয়া কবি নজরুল স্মৃতি সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকাবাসী চেঙ্গুটিয়া কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের অধ্যাপক দীনেশ চন্দ্র জয়ধর, স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক এইচএম মানিক হাসান, কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ নাজমুল আহসান, সহ-সভাপতি অ্যাডভোকেট জিএম নুরুল আলম, সাধারন সম্পাদক এইচএম কামাল। কল্যাণ সমিতির সদস্য জহিরুল ইসলাম জহির ও এইচএম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজিহার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন তালুকদারসহ অন্যান্যরা। শেষে ৬৩ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক হিসেবে খাতা, কলম, জ্যামিতিক বক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]