মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি, তিনি ফিরবেন না: চিফ প্রসিকিউটর
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৫৮ পিএম  (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, এটি স্রেফ রাজনৈতিক স্ট্যান্টবাজি। তিনি কখনো বাংলাদেশে ফিরবেন না।

আজ সোমবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শেখ হাসিনা এখন যা কিছু করছেন সবকিছুই রাজনৈতিক স্ট্যান্টবাজি। তিনি কখনো দেশে ফিরবেন না।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘তার যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করুক।’ আগামীকাল শেখ হাসিনার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বলেও জানান মো. আমিনুল ইসলাম।

জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]