রবিবার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম  (ভিজিট : ১০)
দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল ও  গম ৩ লাখ মেট্রিক টন মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। রবিবার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

খাদ্যমন্ত্রী জানান, এ বছরে আমন ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা তিন লাখ মেট্রিক টন। কৃষক বিক্রি করতে চাইলে ধান আরো সংগ্রহ হবে। ৩৫ টাকা প্রতি কেজি দরে কিনবে সরকার। সিদ্ধ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ৫ লাখ মেট্রিক টন, ৪৯ টাকা প্রতি কেজি দরে কিনবে।

আতপ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন, ৪৮ টাকা প্রতি কেজি।
 
তিনি জানান, ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করবে সরকার। চাল পহেলা ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ চলবে। মোটা চালের দাম বাড়েনি, মিনিকেটের দাম বেড়েছে।

চাল রপ্তানির সুযোগ অন্তর্বর্তী সরকারের সময় দেয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। দেশের খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]