শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


সান ফ্রান্সিসকোতে গোল্লাছুটের প্রথম প্রযোজনা ‘অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান’ এর সফল মঞ্চায়ন
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম  (ভিজিট : ২৪)
দীর্ঘ কয়েকমাসের অক্লান্ত প্রচেষ্টায় প্রবাসে থাকা থিয়েটার পাগল কিছু অভিনয় শিল্পীরা তাদের প্রথম প্রযোজনার সফল মঞ্চায়ন করে দেখালো। মুগ্ধ হয়ে দেখলেন, প্রশংসা করলেন কলাকুশলীদের।

গত ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে অবস্থিত কাবারলি থিয়েটারে গোল্লাছুটের প্রযোজনায় এটি মঞ্চস্থ হয়।

এটি ছিলো ‘গোল্লাছুট’ এর প্রথম প্রযোজনা। বিশ্বখ্যাত ব্রিটিশ রহস্যসাহিত্যিক আগাথা ক্রিস্টির কালজয়ী রহস্যনাটক ‘এন্ড দেন দেয়ার ওয়ার নান’। নাটকটির নির্দেশনায় ছিলেন হুসাইনুল আবেদিন সাইমুম।

বে এরিয়ার প্রতিভাবান বাঙালি শিল্পী, সংস্কৃতিকর্মী ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগে নির্মিত এই প্রযোজনা দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে। পুরো হলরুম ভর্তি দর্শকেরা বুঁদ হয়ে নান্দনিক এই প্রযোজনাটি উপভোগ করেন। অভিনয়ের পাশাপাশি নাটকটির আলোক পরিকল্পনা, শব্দ সংযোজন, মঞ্চসজ্জা, পোশাক, রূপসজ্জা এবং সামগ্রিক প্রযোজনার মান দর্শকদের মুগ্ধ করে। নাটকের রহস্যময় আবহ, কাহিনীর নাটকীয়তা এবং শিল্পীদের সাবলীল অভিনয় মিলিয়ে দর্শকদের জন্য তৈরি হয় এক উপভোগ্য মঞ্চ-অভিজ্ঞতা।
নিয়মিত থিয়েটার চর্চার পরিকল্পনা নিয়ে তৈরি এই নাট্যসংগঠন ‘গোল্লাছুটের এই প্রথম প্রযোজনা হলেও তারা এই প্রডাকশনটি নিয়ে আমেরিকার বিভিন্ন স্টেট ও বিশ্বের অন্যান্য দেশে মঞ্চায়ন করতে চান। 

ভিন্ন ভিন্ন পেশা ও অভিজ্ঞতার মানুষকে একত্র করে একটি পূর্ণাঙ্গ মঞ্চ প্রযোজনা নির্মাণের মধ্য দিয়ে দলটি প্রমাণ করেছে, সম্মিলিত উদ্যোগ, সৃজনশীলতা ও আন্তরিকতা থাকলে প্রবাসেও গড়ে তোলা সম্ভব সমৃদ্ধ নাট্যচর্চার পরিবেশ। এটিই যেন করে দেখালো গোল্লাছুট।

প্রযোজনার সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের অভিনয়ের পাশাপাশি লাইটিং, মিউজিক, সেট ডিজাইন, সেট নির্মাণ, প্রপস, কস্টিউম, মেকআপ ও নেপথ্যের অসংখ্য কাজের সমন্বয়ে একটি নাটক কীভাবে পূর্ণাঙ্গ শিল্পরূপ লাভ করে, এই প্রযোজনা ছিল তার উজ্জ্বল উদাহরণ।

নাটকটির সফল মঞ্চায়নের জন্য নিয়মিত মহড়া, ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার মধ্যেও পুরো দলের নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত মঞ্চে প্রাণ পেয়েছে প্রযোজনাটি।

এই সফল মঞ্চায়নের পেছনে পরিচালক হুসাইনুল আবেদিন সাইমুম, জারিন টি. পুলাম, রাজা মিত্র, জো মিত্র, মাজহার ইসলাম এবং পুরো অভিনয়শিল্পী ও নেপথ্যকর্মী দলের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশাপাশি নাট্য প্রযোজনায় সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য অস্টিন থেকে ছুটে আসেন অভিনয়শিল্পী সাজু খাদেম। শিল্পীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

গোল্লাছুটের এই প্রযোজনা প্রসঙ্গে এর নির্মাতা হুসাইনুল আবেদিন সাইমুম বলেন,‘প্রবাসে যার যার পেশাগত ব্যস্ততার ভেতরে থিয়েটারে সময় দেবার জন্য শিল্পী সংগ্রহ ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রডাকশনটি করতে এসে দেখলাম শিল্পমনা মানুষেরা যেন এমন এটা উদ্যোগেরই অপেক্ষা করছিলেন। সে থেকেই গোল্লাছুটের জন্ম। আমি বলবো, সানফ্রানসিসতো গোল্লাছুট এর এটি মূলত যাত্রা শুরু মাত্র। আমরা এই প্লাটফর্মটির সাথে বাংলাদেশটাকে ধারন করে বইয়ে নিতে চাই।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]