বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ পিএম  (ভিজিট : ১৫)
এক সিনেমা মুক্তি না পেতেই নতুন আরেক ছবিতে একসঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদ। রায়হান রাফীর ‘আন্ধার’-এ অভিনয় করেছেন তারা। এটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যেই এবার শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় সিনেমা ‘আবার দেখা হলো’য় যুক্ত হচ্ছেন এই তিন তারকা। 

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। সেই মোতাবেক ছবিটি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। এতে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সিয়াম। 

১০ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে ছবিটির শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে। এরই মধ্যে শুটিংয়ের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্মাতা ও প্রযোজনাসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আবার দেখা হলো’।

যদিও সিনেমাটি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটে আছেন নির্মাতা-শিল্পীরা। অভিনেত্রী নাজিফা তুষিকে ফোন করা হলে ঢাকা পোস্টকে জানান, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। অন্যদিকে নির্মাতা শঙ্খ দাশগুপ্তও রয়েছেন চুপ। 

প্রসঙ্গত, ‘আন্ধার’ আগামী বছরের ২৬ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা। ফলে পরপর দুটি সিনেমায় এই তিন তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় থাকবেন দর্শকেরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]