মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম  (ভিজিট : ১১)

রাজধানীর ধানমন্ডি এলাকায় ১৪ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে এ আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ৪৮ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল হাসান জানান, মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি ১০ নম্বর এলাকার ২৭ নম্বর সড়কের একটি ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

তিনি বলেন, খবর পাওয়ার পর বিকেল ৩টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]