মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম  (ভিজিট : ২৮)
রাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পৃথক এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় সোবহানবাগের ধানমণ্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনে এবং রাত সোয়া ৯টায় আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বত্তরা।

সোবহানবাগের বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এই ঘটনা কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কেউ হতাহত হয়নি।

অপর দিকে আগারগাঁও আগারগাঁও মেট্রো স্টেশনে নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, একটি বিস্ফোরণের শব্দ শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]