শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


মাদকবিরোধী অভিযানে এসআরবি সদস্যদের ওপর হামলা, কারাগারে ২৬ জন
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:২৪ পিএম  (ভিজিট : ১৬)

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন— মো. আজমল (৪০), মো. সোলাইমান (৪০), শান্ত (২৪), জসীম উদ্দিন (২২), সজিবুর রহমান আকবর (১৯), মো. ইকবাল মিয়া (৩৬), মো. তানভীর আহমেদ (১৮), মো. রাশেদ (১৮), রকি আহম্মেদ সাগর (২৪), আলমগীর (৪৭), শরীফ (২৫), সালাম (৩২), কাল্লু মিয়া (৩৬), সুমন (৪২), ফারুক (৩৯), অপু (২৫), জুয়েল (২৬), সাদ্দাম হোসেন (৩২), ইয়াছিন (২১), চান মিয়া (৪৮), ফালান (৪৬), আব্দুল করিম (৪৯), গোলাম রাব্বী (১৮), ছিদ্দিক (৪৬), মিনু (৪০) ও শিল্পী বেগম (৫০)।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক সৌমিত্র সরকার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ১৪ নম্বর আউটফল স্টাফ কোয়ার্টারের চতুর্থ তলার একটি পরিত্যক্ত ভবনে মাদকবিরোধী অভিযান চালান এসআরবির সদস্যরা। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও নগদ টাকাসহ কয়েকজনকে আটক করা হয়।

অভিযোগে আরো বলা হয়, আটকের খবর পেয়ে তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হন।

এ ঘটনায় ২৮ অক্টোবর এসআরবি-১০, কেরানীগঞ্জের লালবাগ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক আ. আহাদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]