শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৯০
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:১৭ পিএম  (ভিজিট : ৩৩)

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৫টি মামলা করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
ডিএমপির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগ বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, মিরপুর বিভাগে ১৩৯ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছেন।

অভিযানকালে ১৩ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি চাপাতি, একটি কাটার, এক ভরি এক আনা এক রত্তি স্বর্ণালংকার, তিনটি মোটরসাইকেল, ১১টি মোবাইল ফোন এবং ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন  ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]