প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ পিএম
(ভিজিট : ১৬)
তরুণদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও করপোরেট বিশ্বের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে বৈশাখী টেলিভিশনে নিয়মিত প্রচার হচ্ছে বৈশাখী ইয়ুথ আয়োজিত বিশেষ পডকাস্ট শো ক্যারিয়াার ক্লাসরুম। প্রভাষক এম. আমিনুর রহমানের উপস্থাপনায় এ পর্বের অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ডিজিটাল ব্যাংকিং ও ট্রান্সফরমেশন বিশেষজ্ঞ, ঢাকা ব্যাংক পিএলসি’র হেড অব ট্রান্সফরমেশন মোঃ আরিফুল হক। প্রচার হবে ৩১ অক্টোবর, শনিবার, বিকেল ৫টা ৩০ মিনিটে।অনুষ্ঠানে তিনি ব্যাংকিং ও করপোরেট খাতে প্রযুক্তির ব্যবহার, ইনোভেশন ও নিয়ন্ত্রণের ভারসাম্য এবং কাস্টমার সাইকোলজি বোঝার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া এআই-এর যুগে টিকে থাকার কৌশল, নিজের কাজ সঠিকভাবে কমিউনিকেট করা এবং শেখার ক্ষমতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন মোঃ আরিফুল হক ।
ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে সবারই, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা-সে আলোকেই সাজানো হয়েছে পডকাস্ট শো: ‘ক্যারিয়ার ক্লাসরুম’। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সিইও, এমডি এবং অভিজ্ঞ কর্পোরেট নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তরুণদের সঙ্গে শেয়ার করবেন ক্যারিয়ার গড়ার বাস্তব অভিজ্ঞতা, সাফল্যের গল্প, ব্যর্থতা থেকে শেখা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির নানা বিষয়।
শুধু চাকরি পাওয়ার কৌশল নয়, কোন্ দক্ষতাগুলো একজন তরুণকে এগিয়ে দেবে, কীভাবে নিজেকে তৈরি করতে হবে এবং কর্পোরেট দুনিয়ায় সফল হতে কী ধরনের মানসিকতা প্রয়োজন? এসবই ধারাবাহিকভাবে আলোচনা হবে ‘ক্যারিয়ার ক্লাসরুম’ পডকাস্টে। বৈশাখী টিভির কনসালটেন্ট মোঃ সামিউল আলম তামিম ও মোঃ মোফরাতুল ইসলাম সাজ্জাদের তত্ত্বাবধানে প্রযোজনায় থাকছে বৈশাখী ইয়ুথ এবং বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ।