বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের বাইরে হামলাকারীকে হত্যা করল পুলিশ
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পিএম  (ভিজিট : ৪)
ইউরোপের বলকান অঞ্চলের দেশ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিরাপত্তারক্ষীর ওপর ছুরি নিয়ে হামলা চালানো এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

ইসরায়েল টাইমসের খবরে বলা হয়েছে, বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। সার্বিয়ার পুলিশ জানিয়েছে, হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভিচা দাচিচ বলেন, হামলাকারী সার্বিয়ার জেন্ডারমেরির এক সদস্যের ওপর হামলা চালায় এবং তাকে দুটি ছুরি দিয়ে আঘাত করে। আত্মরক্ষার্থে ওই নিরাপত্তাকর্মী হামলাকারীকে গুলি করেন। এতে হামলাকারী নিহত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সার্বিয়ার নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই হামলাকারীর ওপর নজর রাখছিল।

রয়টার্স বলছে, এর আগে ২০২৪ সালের জুনে বেলগ্রেডে ইসরায়েলি দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সার্বীয় পুলিশ কর্মকর্তার ওপর ক্রসবো দিয়ে হামলা চালিয়েছিলেন এক ব্যক্তি। ওই হামলায় পুলিশ কর্মকর্তা আহত হন এবং পরে নিরাপত্তারক্ষীর গুলিতে হামলাকারী নিহত হন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]