বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


শক্তিশালী ইরান গড়তে মূল চাবিকাঠির কথা জানালেন মোজতবা খামেনি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:২৭ পিএম  (ভিজিট : ১২)
ইরানকে আরও শক্তিশালী করতে বৈজ্ঞানিক অগ্রগতি ও উদ্ভাবনী গবেষণার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, বৈজ্ঞানিক ক্ষেত্রে দেশের মেধাবীদের প্রচলিত সীমা অতিক্রম করে নতুন উদ্ভাবন এবং সমস্যার সমাধানই ইরানকে আরও শক্তিশালী করার মূল চাবিকাঠি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলেন মোজতবা খামেনি।

আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ইরানি মেধাবী, বিজ্ঞানী ও ক্রীড়াবিদদের উদ্দেশে দেওয়া ওই বিবৃতিতে মোজতবা বলেন, বিজ্ঞানী ও মেধাবীদের বিরুদ্ধে শত্রুদের বিদ্বেষ ও অপরাধই ইসলামিক ইরানের শক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকার প্রমাণ।

বৈজ্ঞানিক অগ্রগতিতে গতি আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার আহ্বানও জানান মোজতবা খামেনি। তার মতে, দ্রুত ও ব্যাপক বৈজ্ঞানিক অগ্রগতির জন্য মেধাবীদের কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]