রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


পাঁচ দিনের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানী
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:২২ পিএম  (ভিজিট : ৭)
টানা পাঁচ দিনের ছুটি শেষে রবিবার (২৫ অক্টোবর) থেকে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরেছে রাজধানী ঢাকা। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি এদিন খুলেছে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান। ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন কর্মজীবী মানুষ।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ছিল। পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া বৃহস্পতিবার (২২ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালত।

দীর্ঘ ছুটি শেষে রবিবার সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে বেড়েছে যানবাহন ও যাত্রীদের চলাচল। কয়েক দিন তুলনামূলক ফাঁকা থাকা রাস্তায় কর্মস্থলগামী মানুষের ভিড় বাড়তে শুরু করে সকাল থেকেই। এতে বাড্ডা, রামপুরা, মহাখালী, ফার্মগেট, শাহবাগ ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, কয়েক দিন অফিস বন্ধ থাকার পর রবিবার থেকে প্রতিষ্ঠানগুলো খুলেছে। এ কারণে সড়কে মানুষের পাশাপাশি যানবাহনের চাপও বেড়েছে।

তিনি আরও বলেন, সকালে সড়কে যানজট থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

পাঁচ দিনের ছুটি শেষে কর্মজীবীদের পদচারণায় আবারও চেনা রূপে ফিরেছে রাজধানীর অফিসপাড়া ও সড়কগুলো।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]