শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


এবার খুলনায় যুবদল নেতাকে গুলি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:২৮ পিএম  (ভিজিট : ২)
খুলনায় একের পর এক গুলির ঘটনার মধ্যে এবার তেরখাদায় রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে।
 
গুলিবিদ্ধ রামিম বিশ্বাস (৩২) পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের পুত্র। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামিম। পথে গ্রামের আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ৯ ও ১০ নম্বর সার্জারি ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।
 
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এর আগে গত ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে আধিপত্য বিস্তার ও মাদক কারবারের বিরোধের জেরে খুলনা নগরীতে গুলিতে দুজন নিহত হয়েছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]