শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৪৮ পিএম  (ভিজিট : ১৪)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতেও আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্বে থাকছেন। পাশাপাশি দলের শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন নেতার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হয়। নতুন কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলম।

পুনর্গঠনের ফলে দলের আগের কয়েকটি শীর্ষ সাংগঠনিক পদ বিলুপ্ত করে নতুন কাঠামো চালু করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্ব বণ্টনেও পরিবর্তন এসেছে। এনসিপি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর এবারই কেন্দ্রীয় কাঠামোয় বড় ধরনের পুনর্বিন্যাস করল।

নতুন দায়িত্ব পাওয়া নেতাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ এতদিন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন। অন্যদিকে সারজিস আলম ছিলেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন দলের মুখপাত্র। পুনর্গঠিত কাঠামোয় তাদের দায়িত্ব নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।

এদিকে দলের রাজনৈতিক পর্ষদের সদস্য সামান্তা শারমিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে সরিয়ে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্ষদের অন্য সদস্যদেরও নতুন কাঠামোয় বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহউদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ.কে. ফ্লোরা।

যুগ্ম সদস্যসচিব করা হয়েছে আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস.এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহকে।

আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহসীন রিয়াজ। সহ-আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আশরেফা খাতুন। দপ্তর সম্পাদক হয়েছেন সাদিয়া ফারজানা দিনা এবং সহ-দপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলাম।

আইন সম্পাদক হিসেবে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা দায়িত্বে রয়েছেন। সহ-আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ।

প্রচার সম্পাদক হয়েছেন জয়নাল আবেদীন শিশির। সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক হয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-শিক্ষা সম্পাদক হয়েছেন সাকিব শাহরিয়ার।

বিভাগীয় সাংগঠনিক দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। ঢাকা বিভাগ (উত্তর)-এর সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল্লাহ হায়দার এবং সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী। চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ)-এর সাংগঠনিক সম্পাদক এ.এস.এম. সুজাউদ্দীন এবং সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম।

রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমরান ইমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী। চট্টগ্রাম বিভাগ (উত্তর)-এর সাংগঠনিক সম্পাদক নাজিদ নওরোজ শাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সৈকত।

রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডা. মো. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন। সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল আরিফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক।

খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহরিন ইরা এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ। বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম হামিদী এবং সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সালমান। ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন মিয়াজ মেহেরাব তালুকদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা।

ঢাকা বিভাগ (দক্ষিণ)-এর সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অপু। ঢাকা বিভাগে সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ।

বিষয়ভিত্তিক সম্পাদকীয় দায়িত্বেও নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। নারীবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর। কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হয়েছেন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা এবং সহ-পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক এহসানুল মাহবুব জোবায়ের।

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা। মিডিয়া সম্পাদক হয়েছেন ইয়াসির আরাফাত এবং সহ-মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান এবং সহ-ধর্ম সম্পাদক হয়েছেন সাগর বড়ুয়া ও জয় বিশ্বাস।

গণশিক্ষাবিষয়ক সম্পাদক হয়েছেন মশিউর রহমান। সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান এবং সহ-সংস্কৃতি সম্পাদক মেহেরাব সিফাত। শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান।

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সাইয়েদ জামিল এবং সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম। তথ্যপ্রযুক্তি সম্পাদক রাশেল উল আলম এবং সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক তাওহিদ তানজিম। প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

দলটির নতুন কাঠামোয় কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিভাগীয় ও বিষয়ভিত্তিক দায়িত্বগুলোও পুনর্বিন্যাস করা হয়েছে। দলীয় কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যেই এই পুনর্গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]