মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় ৫৩ জনের প্রাণহানি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:১০ পিএম  (ভিজিট : ৯)
ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ জন প্রাণহানি হয়েছে। এতে আরো ২০০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। যা সেপ্টেম্বরে নতুন করে শুরু হওয়ার হুতি-সৌদি সমর্থিত জোটের মধ্যে সংঘাতে এককভাবে ঘটা সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছে, একটি প্রশিক্ষণ মহড়া চলাকালে হুতিরা নিরাপত্তা বাহিনীর ওপর তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে হামলায় দায় স্বীকার করে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছে, হুথি বাহিনী একটি সেনা প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

যা সৌদি আরবের সামরিক বাহিনী পরিচালনা করছিল। তবে এই বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শাবওয়া হলো ইয়েমেনের দক্ষিণ উপকূলের একটি খনিজ সমৃদ্ধ প্রদেশ, যা এডেন উপসাগরের তীরে অবস্থিত। এই প্রদেশেই রয়েছে ইয়েমেনের সবচেয়ে বড় শিল্প বিনিয়োগ প্রতিষ্ঠান—বালহাফ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্ল্যান্ট।

চলতি মাসেই ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনরায় দখল করতে অভিযান শুরু করেছে। অন্যদিকে, হুথি বিদ্রোহীরা দক্ষিণ অঞ্চলের প্রধান শহর তাইজ অবরুদ্ধ করে রেখেছে, যা হুথি-বিরোধীদের সর্বশেষ বড় এবং শক্তিশালী ঘাঁটি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, শাবওয়া প্রদেশের আল-আলাম প্রশিক্ষণ ক্যাম্পে হামলায় ২০০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের অধিকাংশই নবীন সদস্য বলে জানা গেছে। 

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রশাদ আল-আলিমি এই হামলাকে একটি ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হুথিদের এই আগ্রাসনের বিরুদ্ধে একটি ‘কঠোর ও উপযুক্ত জবাব’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
 
সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, আল-আলাম ঘাঁটিতে যখন নতুন নিয়োগপ্রাপ্ত সেনাদলের একটি প্রশিক্ষণ মহড়া চলছিল, ঠিক তখনই হুথি বিদ্রোহীরা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। নিহতদের বেশিরভাগই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ রিক্রুট (নতুন সেনা)।

স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]