শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


জয়ে দিয়ে নতুন মৌসুম শুরু মোহামেডানের
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:১৩ পিএম  (ভিজিট : ৭)
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুরে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে সাদা-কালোরা।
 
ম্যাচের ১৮ মিনিটেই ‘সোনার হরিণ’ খ্যাত গোলের দেখা পায় মোহামেডান। অধিনায়ক মোজাফফরভের কর্নার থেকে হেডে গোল করেন জাহিদ শান্ত। বিপরীতে একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি ফকিরেরপুল। আসলে তাদের ম্যাচে ফিরতে দেননি মোহামেডানের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

দারুণ কিছু সেভ দিয়ে সতীর্থদের হাসিমুখেই মাঠ ছাড়তে সহায়তা করেছেন তিনি।
মোহামেডানের মতো জয় পেয়েছে বাংলাদেশ পুলিশও। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম সিটিকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। দলের হয়ে গোল করেছেন—মানিক মোল্লা, জুনিয়র এনগং স্যাম ও শফিক কাগিমু।

দিনের অন্য ম্যাচে হোঁচট খেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে জোনাথন সানতানার গোলে এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। পিডব্লিউডির হয়ে ৬০ মিনিটে সমতাসূচক গোল করেন ইয়োহান এমবিডা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]