বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


পোকেমনের ৩০তম বার্ষিকীতে নতুন রূপে ফিরছে পিকাচু
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম  (ভিজিট : ১৭)
পোকেমন ফ্র্যাঞ্চাইজির ৩০তম বার্ষিকী উপলক্ষে জনপ্রিয় চরিত্র ‘পিকাচু’-কে একদম নতুন ও আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আসন্ন ‘পোকেমন টিসিজি : ৩০তম সেলিব্রেশন’ এক্সপ্যানশনে এই মাসকটটির জন্য থাকছে ৩০টি ভিন্ন রেয়ার কার্ড, যা সংগ্রাহক ও ভক্তদের জন্য বড় চমক হতে যাচ্ছে।

৩০তম সেলিব্রেশন ‘আল্ট্রা-প্রিমিয়াম কালেকশন’-এর আওতায় ‘পিকাচু এক্স’ কার্ডটিকে দিন ও রাতের দুটি ভিন্ন থিমে রূপ দেওয়া হয়েছে। এর ফলে সংগ্রাহকরা উজ্জ্বল দিনের লুক এবং অন্ধকার রাতের লুক—এই দুই ধরনের পিকাচু কার্ড বেছে নেওয়ার সুযোগ পাবেন।

খ্যাতনামা জাপানি শিল্পী ইয়োশিরোটেন এই কার্ডগুলোর ডিজাইন করেছেন। এতে ধাতব টেক্সচার, উজ্জ্বল আলো এবং গ্রাফিক উপাদানের ব্যবহারে একটি আধুনিক বা ফিউচারিস্টিক লুক ফুটিয়ে তোলা হয়েছে।

পিকাচুর পাশাপাশি ‘ডে’ কালেকশনে এসপিওন এক্স এবং ‘নাইট’ কালেকশনে আমব্রেওন এক্স-কে রাখা হয়েছে। সংগ্রাহকদের সম্পূর্ণ সেট সংগ্রহ করতে চাইলে কালেকশনের দুটি সংস্করণই সংগ্রহ করতে হবে।
প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, বিশ্বব্যাপী আগামী ১৬ই সেপ্টেম্বর, ২০২৬-এ ‘৩০তম সেলিব্রেশন’ সেটটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে। দীর্ঘ তিন দশক ধরে ফ্র্যাঞ্চাইজিটির মূল আকর্ষণ হয়ে থাকা পিকাচুর এই বৈচিত্র্যময় উপস্থাপন সংগ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]