মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম: রাশেদ খান
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৬ পিএম  (ভিজিট : ১২)
‘চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফের অবস্থাও সে রকম’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি অভিযোগ করেন, আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের প্রটেকশন দিয়েছেন।

অন্তত একজন আওয়ামী লীগের পদধারী নেতা ও ব্যবসায়ীকে তিনি পুনর্বাসন করেছেন, সেটা আমি জানি। নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ সিনিয়র নেতারা আসিফ মাহমুদের পাশে শক্তভাবে দাঁড়ান না কারণ তারা সবাই এসব তথ্য জানেন। 
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এসব দাবি করেন তিনি।

আসিফ মাহমুদকে সতর্ক করার কথা জানিয়ে রাশেদ খান বলেন, এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসিফ মাহমুদকে আমি সরাসরি কয়েকবার সতর্ক করেছি।

কিন্তু তিনি তোয়াক্কা করেননি। এই বিষয়টা এনসিপির প্রত্যেক নেতা জানেন। এই বিষয়টা তাদের জানালে তারা বলতেন, আসিফ তো আমাদের কেউ নন। তার সঙ্গে এনসিপির কোনো যোগাযোগ ও সম্পর্ক নেই।

দুর্নীতি ও বিতর্কের দায় না নিতে নাহিদ ইসলাম বহুবার গণমাধ্যমে বলেছেন, দুজন ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই।

তিনি দাবি করেন, আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন। যে তথ্য আমি নিজে জানি। এ ছাড়া সে সময় আসিফের এপিএস মোয়াজ্জেম বেশ কিছু তথ্য আমার কাছে নিয়ে আসেন। এই দুজনের বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের আরেকজন উপদেষ্টাকে অবহিত করেছিলাম।

তিনি আমার দেওয়া তথ্য পেয়ে উত্তরে বলেছিলেন, ‘আমরা যে বেতন পাই, সেটা দিয়ে চলতে পারি না, আর ওরা মানুষকে লাখ লাখ টাকা দেয়, স্বাভাবিক বেতন থেকে এটা দেওয়া যায়?








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]