প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪১ পিএম
(ভিজিট : ৬)
আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের মানুষের বেঁচে থাকার অধিকার ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ একটি অন্ধকার সময় পার করে এসেছে।
ওই সময় বিরোধী মতের মানুষের স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা ছিল না, গুম ও বিচারবহির্ভূত হত্যার আতঙ্কে দিন কেটেছে।
রবিবার দুপুরে ফেনীর ফরহাদনগরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অভিযোগ করে রিজভী বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীসহ শিশু ও শিক্ষার্থীদের হত্যাতেও দ্বিধা করেননি। বছরের পর বছর চলেছে গুম-খুন।
আর ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ ও র্যাবের হাতে রক্ত ঝরেছে, সেই নির্মমতারই একজন শিকার শহীদ যুবদল নেতা হারুনুর রশীদ বলেও দাবি করেন তিনি।।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশীদ। তার পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২৬ সালের ১২ এপ্রিল।