শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ড. ইউনূস জাতিকে বিভাজিত করেছেন : শামীম পাটোয়ারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম  (ভিজিট : ২৩)
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব কালচার হয়েছে। তিনি সংকটময় মুহূর্তে দেশে শান্তি প্রতিষ্ঠার বদলে জাতিকে বিভাজিত করে জাতীয় ঐক্য নষ্ট করেছেন। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামীম পাটোয়ারী বলেন, আমরা সংকটময় মুহূর্তে দেশের গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু মেটিকুলাস ডিজাইনে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে।

রংপুরের মতো স্থানে জি এম কাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।
 
জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টিকে ছাড়া সংসদ অকার্যকর হয়ে গেছে। সংসদে সংসদীয় চর্চা হচ্ছে না, জনরোষ বাড়ছে। দেশকে সঠিক জায়গায় নিতে হলে এরশাদের জাতীয় পার্টি ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম, আলমগীর শিকদার, আরিফুর রহমান খান প্রমুখ। 

মতবিনিময়সভায় জেলার ১১ উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ নেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]