সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য ২৫ কোটি বরাদ্দ দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৬ পিএম  (ভিজিট : ৩১)
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি জানান, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

তবে নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হলেও চলতি বছর পুরো অর্থ দেওয়া সম্ভব হবে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
 
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য যে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে, তা বাড়িয়ে ২৫ কোটি করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে এ বছর পুরো টাকা দেওয়া যাবে কি না, তা পর্যালোচনা চলছে। এ বছর না হলেও আগামী বছর পুরো টাকা দেওয়া হবে বলে আশা করি।’

তিনি বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মফস্বল, অর্থাৎ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সহযোগিতা করা হচ্ছে। যারা আর্থিক সহযোগিতা চান, তাদের সহযোগিতা করা হয়।’

জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে সভায় জামালপুরের চারটি সংসদীয় আসনের সংসদ সদস্যসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]