মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম  (ভিজিট : ৬)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা বাংলাদেশের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করতে অপতৎপরতা চালাচ্ছে। তবে সম্প্রীতির এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। আমরা একে অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।’

মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী জানান, তিন ধর্মের তিনটি ট্রাস্ট গঠিত হয়েছে। এর মাধ্যমে তাদের উপাসানলয়গুলো সমৃদ্ধ হবে ও সুন্দরভাবে পরিচালিত হবে।

একে অপরের মধ্যে সম্প্রীতি বাড়াবে এই ট্রাস্টগুলো।

তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদ মোতাবেক সবাই এক ছায়াতলে। প্রত্যাশা, এই ট্রাস্টগুলো প্রত্যেক সম্প্রদায়ের স্বার্থ রাখবে।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]