সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


সৌদি প্রো লিগে রেকর্ড রোনালদোর
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:৩১ পিএম  (ভিজিট : ১৮)
নিজেকে এমন এক উচ্চতায় নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে নামলেই কোনো না কোনো রেকর্ড গড়েন তিনি। গতকালকের রাতটাও ব্যতিক্রম ছিল না।

সৌদি প্রো লিগের ম্যাচ রেকর্ড গড়েছেন রোনালদো। আল নাসরের হয়ে এখন সর্বোচ্চ গোল তার। লিগের ইতিহাসে ট্রান্সফারমার্কেটের তথ্য মতে, আল নাসরের হয়ে তার গোল এখন ১০৪।

আল তাওয়ুনের বিপক্ষে গোল করে রেকর্ডটি গড়েছেন রোনালদো। তাতে পেছনে ফেলেন মোহাম্মদ আল সাহলাউইর ১০৩ গোলকে। 

রেকর্ড গড়ার রাতে আল নাসরকে দারুণ এক জয় এনে দিয়েছেন রোনালদো। ৫০ মিনিটে করা তার গোলে ২-১ ব্যবধানের জয় পায় আল নাসর। লিগে টানা চতুর্থ জয়ের আগে অবশ্য ম্যাচে পিছিয়ে পড়েছিল আল নাসর। ম্যাচের ১১ মিনিটে আল তাওয়ুনের গোলে লিড নিয়েছিল বাসেম মোহাম্মদ আলহুরাইজি।

বিরতির আগেই অবশ্য সমতায় ফেরে আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদোরই স্বদেশী সামু কস্তা। পরে জয়সূচক গোল আসে রোনালদোর পা থেকে। যা আবার রেকর্ড গোল।

সবমিলিয়ে পেশাদার ফুটবলে ৯৭৮ গোল পেলেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে হাজার গোল করতে ৪১ বছর বয়সী কিংবদন্তি ২২ গোল দূরে। চলতি মৌসুমে আল নাসরের হয়ে দ্বিতীয়। প্রথম গোলটি করেন আল রিয়াদের বিপক্ষে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]