বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে দাবীকৃত চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর ও টাকা লুট অভিযোগ সাবেক বিএনপি নেতার ভাতিজার বিরুদ্ধে
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:০৩ এএম  (ভিজিট : ২৩)
গাজীপুরের কালীগঞ্জে থানা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক আকন্দের ভাতিজা শাহেদ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ইউনিয়ান বাসি। দাবীকৃত চাঁদা না দেয়ায় বিডি নেটওয়ার্ক পপ ম্যানেজার হোসাইন আহমেদ (৩১) হত্যার হুমকি সহ এলোপাথাড়ি মারধর করার অভিযোগ উঠেছে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাহেদ আকন্দ ওরুফে বগা সাহেদ ও তার সাঙ্গ-পাঙ্গদের বিরুদ্ধে।

এ সময় ব্যবসায়ী হোসাইন আহমেদের নিকট থেকে জোরপূর্বক বিডি নেটওয়ার্ক কাজে ব্যবহৃত মেশিনারীর জিনিসপত্র ও নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
পরে স্থানীয় লোকজন আহতবস্থায় হোসাইন আহমেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন বলেন-অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আওড়াখালি বাজারে। চিকিৎসা শেষে ভুক্তভোগী বাদী হয়ে সোমবার রাতে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জনের নামে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের সিরাজ উদ্দিন আকন্দ ওরুফে সেরুর ছেলে ইউনিয়ন বাসীর আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সাহেদ আকন্দ ওরুফে বগা সাহেদ ও তার সহযোগীরা একই গ্রামের শান্ত ও ইমন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২-৩ মাস যাবৎ জাঙ্গালীয়া ইউনিয়ন বাসীর আতংক শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী শাহেদ আকন্দ ওরুফে বগা সাহেদ তার বাহিনীর লোকজনদেরকে নিয়ে বিডি নেট পপ ম্যানেজারের নিকট চাঁদা দাবী করে আসছিল।

তাদের চাহিদা মাফিক চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই ম্যানেজারকে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বারে ফোন দিয়ে তাকে হুমকি- ধামকি দিতো।

পরে বিষয়টি স্থানীয়দের অবগত করলে ওই সন্ত্রাস বাহিনী প্রধান হোতা বগা সাহেদ আরো ক্ষিপ্ত হয়।
গত শনিবার বিকেলে অত্র বাজারের ইন্টারনেট নেটওয়ার্ক গ্রাহকদের লাইন বন্ধ করে দেয় সন্ত্রাসী সাহেদ । পরে লাইন মেরামত করতে অত্র বাজার মার্কেটের ছাদের উপর উঠলে পূর্বে থেকে ওত পেতে থাকা বগা সাহেদ তার বাহিনীর লোকজন নিয়ে বিডি ইন্টারনেট নেটওয়ার্ক পপ ম্যানেজারকে এলোপাতাড়ি মারধর করে নগদ টাকা ও নেটওয়ার্ক কাজের মেশিনারি জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী জানান, বগা সাহেদ তার বাহিনীর লোকজন নিয়ে আমাকে হত্যার হুমকি দিয়ে বলে ইউনিয়নের ভেতরে
ব্যবসা করতে হলে এককালীন ৫ লাখ এবং প্রতি মাসে তাকে আরো ৩০ হাজার করে টাকা দিতে হবে ৷ না দিলে আমাকে খুন করে লাশ গুম করে ফেলবে। আমি সহ আমার পরিবার আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছি।

এলাকার সাধারণ মানুষ ও নাম না প্রকাশের শর্তে ইউনিয়নের একাধিক নেতৃবৃন্দ বলেন- থানা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক আকন্দের ভাতিজা বলে কথা, এমন কোন কূকর্ম নেই যা তার ভাতিজারা করে নাই। তাদের অত্যাচারে দল মত নির্বিশেষে আমরা ইউনিয়নবাসী অতিষ্ঠ। বিষয়টি গাজীপুর-৫, আসনের সংসদ সদস্যকে একাধিকবার জানানো হয়েছে। তাতেও কোন প্রতিকার পাওয়া যায়নি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]