মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ফরিদপুরের সালথায় ২০ লিটার মদ সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:১৬ পিএম  (ভিজিট : ৩২)
ফরিদপুরের সালথায় গোপন সংবাদের ভিত্তিতে ২০ লিটার মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। 

সোমবার (২৪ আগষ্ট) ভোর রাতে যদুনন্দি ইউনিয়ন বড় খারদিয়া দক্ষিণ পাড়া পালাকত আসামী সুজাতের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ক্রয় বিক্রয়ের সময়ে আবুল হোসেন (৩৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে ২০ লিটার মদ সহ আটক করা হয়। 

এসময়ে পালাতক আসামি সুজাত কৌশলে পালিয়ে যায়। আটককৃত আবুল হোসেন যদুনন্দি ইউনিয়নের উথুলী গ্রামের পাচু শেখের ছেলে। 

এ বিষয়ে সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, গতকাল ভোর রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, যদুনন্দি ইউনিয়নের বড় খারদিয়া সুজাতের বাড়িতে সুজাত এবং তার সঙ্গীয় লোকজন নিয়ে সে মদ ক্রয় বিক্রয় করছে। 

উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযানে গেলে সুজাত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং আবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করি। ঘটনা স্থান থেকে আমরা ২০ লিটার মদ উদ্ধার করেছি এবং আটককৃত যে আসামি তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করণের কার্যক্রম প্রক্রিয়াধীন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]