প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:২৯ পিএম
(ভিজিট : ১৪)
রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানকে হত্যার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
আটকরা হলেন– সিদ্ধার্থ ও মুগ্ধ। পুলিশ জানিয়েছে, তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, ‘আটক দুই যুবক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।আমরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।’
প্রসঙ্গত, শনিবার (২২ আগস্ট) রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে-মেয়েসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতে প্রায় তিন দিন বাড়িটির গেটে তালা ঝুলছিল বলে জানিয়েছে স্থানীয়রা।।
গণপতি চক্রবর্তী জুয়েল রংপুর জেলা স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন। মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) রংপুর কারমাইকেল কলেজ থেকে গেল বছর ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পাস করেছেন। ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।