সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


চাঁদার দাবিতে বিভিন্ন দূতাবাসে ইমেইল করছে একটি চক্র : ডিবি প্রধান
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ২:০৭ পিএম  (ভিজিট : ১০)
বাংলাদেশে অবস্থিত চীন, তুরস্ক ও পাকিস্তানসহ ৪ দূতাবাসে এবং দেশের সরকারি কয়েকটি দপ্তরে চাঁদার দাবিতে ই-মেইল পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে দূতাবাসে হুমকির বিষয়টি নিশ্চিত করে এই তথ্য জানিয়েছেন। পরে ডিবি সূত্র ৩ দূতাবাসের নাম নিশ্চিত করেছে।

ডিবি প্রধান বলেন, একটি অপরাধী চক্র ইন্টারনেটের মাধ্যমে ই-মেইল পাঠিয়ে কূটনৈতিক জোনের বিভিন্ন দূতাবাসে হুমকি দিচ্ছে এবং চাঁদা আদায়ের চেষ্টা করছে। এই চক্রটি সাধারণ ও নিরীহ মানুষের বিকাশ নম্বর ব্যবহার করে ই-মেইল পাঠায়, যারা নিজেরাও জানে না যে তাদের নম্বর এই কাজে ব্যবহৃত হচ্ছে।

ডিবি প্রধান আরো বলেন, আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি কেবল চাঁদাবাজি নয়, বরং কাউকে হয়রানি করা বা ব্যক্তিগত শত্রুতার জের ধরে হতে পারে।

এ ছাড়া, বিদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এই চক্রের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]