শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


মাদ্রিদে স্পেন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাৎ বার্ষিকী পালন
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৫৭ পিএম  (ভিজিট : ২৬)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্পেন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তামিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুম।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা গভীর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ত্বরান্বিত করার পাশাপাশি দেশে অত্যাচার, অবিচার ও অরাজকতার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সদস্য আব্দুস সালাম, আসাদুর রহমান সাদ, আজাদুর রহমান চঞ্চল, আসিফ চৌধুরী, আবুল কালাম, তোয়াবুর রহমান, আব্দুস শহীদ, জসিম উদ্দিন, নাসির মজুমদার, সঞ্জিত মালাকার, মকতুম হোসাইন, আল আমিন, আব্দুল কাইয়ুম, ফখর উদ্দিন, প্রবাত পল, সামির বরণ দাস, রেদোয়ান আহমদ ও শিপন আহমেদসহ আরও অনেকে।

এছাড়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক পিয়াস পাটোয়ারী, আমিন মিয়া, বিহন ভূইয়া, বিজয় খান ও নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। স্পেন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মাজহারুল ইসলাম জুয়েলসহ রুমন আহমেদ, রাজিব আহমেদ, মহি উদ্দিন চিশতি, ওমি দাস, ইমন আহমেদ, কাসেম আহমেদ, পলাশ আহমেদ, ইমরান মাতবর, রুমান আহমদ, আবু বকর ফাহিম, আদনান হোসেন, জাহেদ আহমদ, আলম আহমদ, ফরহাদ চৌধুরী, হৃদয় মিয়া, সেলিম আহমদ, ফজলে রাব্বি, ইশতিয়াক চৌধুরী ও মোশাররফ হোসাইনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আজাদুর রহমান আজাদ বলেন, “নেত্রী ডিসেম্বরে ফিরবেন। আমি এর আগে নভেম্বর এ দেশে যাব।” তাঁর এ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের সমর্থন ও প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্যসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]